ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির তীব্রতা কমতে পারে রাজধানীসহ কিছু এলাকায়

blank

দেশজুড়ে কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি বিদায় নিচ্ছে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের পরিমাণ কমলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি অব্যাহত থাকবে।

সোমবার দুপুরের পর থেকেই রাজধানীর আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করে। আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা আরও কমে আসতে পারে। তবে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবারও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওই সময় থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আবার বাড়তে পারে।

টানা কয়েকদিনের বৃষ্টির মধ্যেই সোমবার দেশের ছয় বিভাগের জন্য আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার থেকে খুলনা বিভাগের পাশাপাশি সিলেটেও বৃষ্টির তীব্রতা কমতে পারে। এছাড়া ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন জেলা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি এলাকাতেও ভারী বৃষ্টির প্রবণতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টির তীব্রতা কমে গেলেও বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাবে না বলে জানিয়েছেন তিনি। আবুল কালাম মল্লিক বলেন, ‘যে অতি ভারী বৃষ্টি হচ্ছে, তার পরিমাণ কমে যেতে পারে। তবে এক-দুই পশলা বৃষ্টি চলতেই থাকবে। অর্থাৎ বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।’

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় মোট ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাজধানীতেও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমে আসতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক। তার ভাষ্য, দিনের কোনো এক সময়ে অল্প সময়ের জন্য রোদেরও দেখা মিলতে পারে। তবে এর মধ্যেই দু-এক দফা বৃষ্টি হতে পারে। এমন আবহাওয়া আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর মৌসুমি বায়ু আরও সক্রিয় হলে দেশের বিভিন্ন এলাকায় আবারও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

জনপ্রিয় খবর
blank

বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখা পরিদর্শনে ৫৩ বিএনসিসি খুলনা ফ্লোটিলার অধিনায়ক

বৃষ্টির তীব্রতা কমতে পারে রাজধানীসহ কিছু এলাকায়

প্রকাশের সময় : ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬