ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

blank

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রাম থেকে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার নাঈদ (২৫)-এর স্ত্রী। নিহত মিলি আক্তার মায়া চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে।

রোববার সকালে নিজ বাড়িতে মিলিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈদ। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রায় দুই বছর আগে নাঈদ ও মিলি আক্তার মায়ার বিয়ে হয়। তবে কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মহিপুর থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

blank

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬