ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠি

blank

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে এবার প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি হাতে লেখা চিঠি উদ্ধার হয়েছে। চিঠিতে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আলোচিত অপরাধগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের দানবাক্স খোলা হয়। এরপর দানবাক্সের টাকা গণনার সময় নগদ অর্থের পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়।

চিঠির শুরুতেই লেখক উল্লেখ করেন, এই চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এরপর দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, ‘দেশের মানুষ একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ চায়। কিন্তু ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ঘটনায় দৃশ্যমান বিচার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থার প্রতি আস্থা কমে যাচ্ছে।’

চিঠিতে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। লেখক রামিসা, আছিয়া ও হাদির আলোচিত ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করার আহ্বান জানিয়েছেন।

মাদকের বিস্তার নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে চিঠিতে। সেখানে লেখা হয়েছে, ‘বিশেষ করে মাদকের সঙ্গে যারা জড়িত, আমার মনে হয় তাদের হাত অনেক বড়। না হলে তারা থানা ম্যানেজ করে কীভাবে? আমার মনে হয়, গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত।’

চিঠির শেষাংশে ‘বাংলাদেশকে ভালোবাসি’ লিখে মোহাম্মদ জুবায়ের আহমদ নামে স্বাক্ষর করা হয়েছে। তবে তিনি কে, কোথা থেকে এসেছেন কিংবা কখন এবং কীভাবে চিঠিটি মাজারের দানবাক্সে রেখেছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জনপ্রিয় খবর
blank

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি তুষার, সম্পাদক মিরন

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠি

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে