ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

blank

সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় গণমাধ্যমের অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয়ে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে এক মিলনমেলার আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. খাইরুজ্জামান মুননু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সংবাদপত্র সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার দীর্ঘ পথচলার প্রশংসা করে ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধিতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সমাজ আরও নিরাপদ ও উন্নত হবে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাপ্তাহিক চলনবিল বার্তা–এর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু এবং নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা। আলোচনা সভা শেষে অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পত্রিকার সফল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ১১ মিনিট আগে