ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা ২০২৬ শুরু ২ জুলাই, পরীক্ষার্থীদের জন্য যে যে নির্দেশনা

blank

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে। পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত রুটিন অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়গুলোর ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এদিকে প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্র পরিচালনা, কক্ষ ব্যবস্থাপনা এবং ডিজিটাল নজরদারিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রতিটি পরীক্ষাকক্ষে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষপরিদর্শক নিয়োজিত থাকবেন এবং কোনো কক্ষে দুজনের কম পরিদর্শক দায়িত্ব পালন করতে পারবেন না।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
  • প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।
  • প্রথমে এমসিকিউ, পরে সৃজনশীল পরীক্ষায় অংশ নিতে হবে।
  • মোবাইল ফোন, প্রোগ্রামেবল ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে আনা যাবে না।
  • কেবল নন-প্রোগ্রামেবল বৈজ্ঞানিক ক্যালকুলেটর এবং কাঁটাযুক্ত (অ্যানালগ) হাতঘড়ি ব্যবহার করা যাবে।
  • উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
  • প্রবেশপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের সব নির্দেশনা মেনে সময়মতো পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে।

blank

৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন,দক্ষিণাঞ্চল অচল করে দেয়ার হুমকি

এইচএসসি পরীক্ষা ২০২৬ শুরু ২ জুলাই, পরীক্ষার্থীদের জন্য যে যে নির্দেশনা

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে