ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিম্ন আয়ের মানুষের জন্য ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

blank

রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী এসব এলাকা চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৯৮ একর জমিতে এবং রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ বিভিন্ন পৌর এলাকার ৩৭টি বস্তিতে নিম্ন আয়ের মানুষের জন্য উন্নত আবাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের জমিতে ভাড়াভিত্তিক ও সাশ্রয়ী আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি।

একই অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এর শাস্তি, জরিমানা ও কারাদণ্ড সংক্রান্ত বিধান স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সংশোধন করা হবে।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা প্রদানে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ ছিল। এসব অনিয়ম দূর করতে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন এবং ভুয়া সুবিধাভোগীদের বাদ দিতে দেশব্যাপী শুদ্ধি অভিযান ও ডাটাবেজ পুনঃযাচাই কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে গত ১৯ এপ্রিল একটি পুনঃযাচাই কমিটি গঠন করা হয়েছে।

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা মাসিক ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতে উপকারভোগীর সংখ্যা ৬২ লাখে উন্নীত হবে এবং মোট বরাদ্দ ধরা হয়েছে ৫ হাজার ২৩৯ কোটি ২৫ লাখ টাকা।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী অর্থবছরে ৩০ লাখ বিধবা ও স্বামী নিগৃহীতা নারীকে মাসিক ৭০০ টাকা ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ খাতে ৩৮ লাখ উপকারভোগীর জন্য ৪ হাজার ৫৮৭ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আরও জানান, দেশের ৪৪ জেলার ৫৫ উপজেলায় পরীক্ষামূলকভাবে তিন ধাপে ৬৯ হাজার ৩৮৭ জন নারী পরিবারের প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে।

এদিকে, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদে জানান, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের পূর্ববর্তী চূড়ান্ত ধাপ।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের আগস্টের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারে নতুন অধ্যায়ের সূচনা হবে।

জনপ্রিয় খবর
blank

চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি

নিম্ন আয়ের মানুষের জন্য ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে