ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেইজিংয়ে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক, ১৫ সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

blank

চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপল’-এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী লি ছিয়াং।

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন

বৈঠক শেষে গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে এক রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’  থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে চীনা কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় খবর
blank

নাটোরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়  

বেইজিংয়ে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক, ১৫ সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

প্রকাশের সময় : ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬