ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশে গৃহবধূ হত্যা মামলায় ৪ আসামি গ্রেপ্তার, প্রধান আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে

blank

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আলোচিত গৃহবধূ আতিকা খাতুন হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি ও নিহতের স্বামী মো. আব্দুল্লাহ আল মামুন এখনও পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬ গভীর রাতে তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামে গৃহবধূ আতিকা খাতুনকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর নিহতের বাবা মো. ওসমান গনি বাদী হয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী মো. আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২৩ জুন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় থেকে চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আলাউদ্দিন (৪০), মো. আল আমিন (৩২), মোছা. শিউলী খাতুন ওরফে সাজেদা (৪০) এবং মো. শাহজাহান আলী (৪৫)।

তবে মামলার প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মামুন এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “আতিকা খাতুন হত্যা মামলার চার আসামিকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পলাতক প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এদিকে, বহুল আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামি এখনও গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবার উদ্বেগ প্রকাশ করেছে। তারা দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার, মামলার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ১১ মিনিট আগে