বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ এজমল হোসেন পাইলটকে কুমিল্লা বিভাগীয় পর্যবেক্ষক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ, নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সাধন এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির স্বীকৃতিস্বরূপ এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দায়িত্বপ্রাপ্তির পর মুহাম্মদ এজমল হোসেন পাইলট সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
এদিকে তাঁর এ দায়িত্বপ্রাপ্তির খবরে কুমিল্লা বিভাগজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাঁদের প্রত্যাশা, মুহাম্মদ এজমল হোসেন পাইলটের নেতৃত্ব ও দিকনির্দেশনায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সংগঠনের ভিত্তি অধিকতর সুদৃঢ় হবে।

অনলাইন ডেস্ক 


















