ঢাকা রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

blank

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন দীনেশ ত্রিবেদী। আগামী বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে তার পরিচয়পত্র (লেটার অব ক্রিডেন্স) পেশ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

এর আগে শনিবার দুপুরে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রাচারপ্রধান এ এফ এম জাহিদ উল ইসলামের কাছে তার পরিচয়পত্রের অনুলিপি জমা দেন। একই দিনে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া দীনেশ ত্রিবেদী গত ৫ জুন স্থলপথে বাংলাদেশে পৌঁছান। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দিল ভারত।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তার দায়িত্ব পালনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। এরপর তিনি সরকার, রাজনৈতিক নেতৃত্ব এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাবেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন একই প্রক্রিয়ায় দায়িত্ব গ্রহণের আগে রাষ্ট্রাচারপ্রধানের কাছে পরিচয়পত্রের অনুলিপি জমা দেন এবং পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করেই দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৪ মিনিট আগে