ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের গোপালপুরে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন

blank

পেশাগত নিরাপত্তা ও মর্যাদার দাবিতে আজ দেশের বিভিন্ন স্থানের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফার্মাসিউটিক্যালস  রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া)  ।

সোমবার (১১ মে ) সকাল ১১ টায় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার থানা মোড় চত্বরে উপজেলা মডেল ফারিয়ার আয়োজনে কেন্দ্রীয় ফারিয়ার সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর ফারিয়ার সভাপতি শাহানুর আহম্মেদ সোহাগের সভাপতিত্বে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন সকল ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিবর্গ।

উপজেলা মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ফারিয়ার নাট্য বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম আতিকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার প্রচার সম্পাদক মো: হান্নান মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, উপজেলা মডেল ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেকমত আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী, Green Tv-এর উপজেলা প্রতিনিধি মাহফুজুর রেজা আশিক,গোপালপুর সমাচার-এর সম্পাদক রাহাত শরীফসহ বিভিন্ন ভেটেরিনারি প্রতিনিধিবৃন্দ।

মানববন্ধনে উপস্থিতিদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন শাহানুর আহমেদ সোহাগ, মো: আতিকুল ইসলাম আতিক, মো: রফিকুল ইসলাম, মো: হান্নান মিয়া, মো: হেকমত আলী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা প্রতিদিনই নানা ধরনের ঝুঁকি ও নিরাপত্তাহীনতার মধ্যে মাঠ পর্যায়ে কাজ করে চলেছেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিঁজে সকাল থেকে রাত অবধি ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অক্লান্ত পরিশ্রম করে তাদের যাপিত জীবন অতিবাহিত করছেন। তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে দ্রুত তাদের সকল দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

জনপ্রিয় খবর
blank

বৃদ্ধ মা-বাবাকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ ও মারধরের প্রতিবাদ করায় ববি শিক্ষার্থীর ওপরে হামলা

টাঙ্গাইলের গোপালপুরে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন

প্রকাশের সময় : ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬