ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেইজিংয়ে চীন-ইরান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, হরমুজ প্রণালি ইস্যুতে গুরুত্ব

blank

চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠকে বসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

এর আগে গত সপ্তাহে রাশিয়া সফর করেন আরাগচি। ওই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠক করেন। মস্কো সফর শেষ করেই বেইজিংয়ে আসেন তিনি।

জানা গেছে, এবারের বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হলো যুদ্ধবিরতি বজায় রাখা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সংকট তৈরি হয়েছে।

চীন একদিকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধেরও সমালোচনা করেছে।

এদিকে আগামী ১৪-১৫ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর চীন সফরের কথা রয়েছে। এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে আহ্বান জানিয়েছেন, তারা যেন ইরানের ওপর চাপ প্রয়োগ করে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ শিথিল করে।

জনপ্রিয় খবর

বেইজিংয়ে চীন-ইরান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, হরমুজ প্রণালি ইস্যুতে গুরুত্ব

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে