ঢাকা রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

blank

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের চয়ন মোল্লা (২০), নয়ন (২০) ও সিয়াম ওরফে সজিব (২২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে হঠাৎ বাস ও মোটরসাইকেলের মধ্যে বিকট শব্দে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সোহেল জানান, অজ্ঞাত একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর
blank

গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের মারধর, কর্মীদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রকাশের সময় : এক ঘন্টা আগে