বর্তমান ডিসি মহোদয় যাওয়ার আগে কি কি কাজ চলমান, কি কি কাজ শেষ করেছেন,
কোথায় কত বরাদ্দ দেয়া আছে
সকল ডিটেইলস প্রেস কনফারেন্স করে
জনগনকে জানিয়ে যাবেন
– ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন,
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, সাতক্ষীরা সদর
সাতক্ষীরার বর্তমান জেলা প্রশাসক মিসেস আফরোজা আখতারকে উদ্দেশ্যে করে এমন মন্তব্য করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন। তিনি তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পেজে দেয়া এক পোস্টে জনগণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ আহবান জানান। স্থানীয় প্রশাসনের চলমান ও সমাপ্ত প্রকল্প, বরাদ্দকৃত অর্থ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনগণকে অবহিত করা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।

স্টাফ রিপোর্টার 








