ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪৯ জন প্রার্থীকেই বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও শরিক জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জন প্রার্থী রয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম প্রকাশ করেন।
দল ও জোটভিত্তিক নির্বাচিতদের তালিকা
বিএনপি ও শরিক জোট (৩৬ জন): ক্ষমতাসীন এই জোট থেকে উল্লেখযোগ্য বিজয়ীরা হলেন— সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক ও আন্না মিন্জ।
এই জোট থেকে আরও নির্বাচিত হয়েছেন— সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত-এনসিপি জোট (১২ জন): এই জোট থেকে নির্বাচিত হয়েছেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মোসা. নাজমুন নাহার, মাহফুজা হান্নান, মিসেস সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।
স্বতন্ত্র জোট (১ জন): সংসদের স্বতন্ত্র ছয় সদস্যের সমন্বয়ে গঠিত জোটের পক্ষ থেকে সুলতানা জেসমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজকের এই ঘোষণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হলো। শিগগিরই নির্বাচিত এই সদস্যদের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

অনলাইন ডেস্ক 


















