ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার শঙ্কা: দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদর দপ্তরের

blank

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি এ বিষয়ে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের সব ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। চিঠিতে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য হামলার বিষয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া ওই সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য মিলেছে।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে চিঠিতে জানানো হয়, চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় হামলার ছক কষতে পারে। সম্ভাব্য এই হামলায় বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনা থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, সন্দেহভাজন এই ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এমন পরিস্থিতিতে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্ছিদ্র করা, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা রুখতে এরই মধ্যে সারা দেশে গোয়েন্দা নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে।

blank

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার শঙ্কা: দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদর দপ্তরের

প্রকাশের সময় : এক ঘন্টা আগে