ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পটুয়াখালী-৪ আসন

ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত নেতাকর্মীদের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন

blank

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বহিষ্কৃত মুফতি হাবিবুর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আসাদুজ্জামান ইউসুফ ও অ্যাডভোকেট জেড এম কাউসারসহ শতাধিক নেতাকর্মী পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছেন।

রোববার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই সমর্থনের কথা জানান। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে এবিএম মোশাররফ হোসেন একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। এসব বিবেচনায় তারা তার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। একই সঙ্গে তাদের অনুসারী ও নেতাকর্মীদেরও এই নির্বাচনী প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন সমর্থন প্রদানকারী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ পটুয়াখালী-৪ আসনে বিজয় অর্জন সম্ভব হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় খবর
blank

কাঁটাবনের ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিহত ২

পটুয়াখালী-৪ আসন

ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত নেতাকর্মীদের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন

প্রকাশের সময় : ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬