জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে তার ওপর হামলা চালােনো হয়।
এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) ফজরের নামাজের পর টানা গণসংযোগ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ। তিনি জানান, সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ কার্যক্রম শেষ করার পর নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।
তিনি আরও বলেন, এ মুহূর্তে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তিনি সুস্থ বোধ করলেই আবার কর্মসূচি শুরু হবে, ইনশাআল্লাহ। পরে কর্মসূচির সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে।
সেই দিন সকালে শান্তিনগর বাজারে এক গণসংযোগে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা ভয় দেখাতে আসবে, আমরা ধৈর্য ও শান্তির সঙ্গে তাদের মোকাবিলা করব।

অনলাইন ডেস্ক 



















