ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

blank

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার   উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুজ্জামান, বিদ্যালয়ের ভূমি দাতা ডাঃ গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা ডাঃ মমতাজ খানম, আমেরিকা প্রবাসী আব্দুল ওহাব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম, কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম এবং ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন এবং বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শক ও অভিভাবকদের দারুণভাবে মুগ্ধ করে।

বিকেলে নবীন শিক্ষার্থীদের বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মেডিকেল শিক্ষার্থীসহ মোট ৩১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩১০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল আনন্দঘন ও শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনায় ভরপুর।

জনপ্রিয় খবর
blank

জনগণ থেকে সরকারপ্রধানকে বিচ্ছিন্ন না করতে এসএসএফের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশের সময় : ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬