ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের বাসার সামনে থেকে দুই সন্দেহভাজন আটক

blank

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে গুলশান-২-এর ১৯৬ নম্বর বাসভবন থেকে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি উক্ত বাসভবন ও পার্কিংয়ে রাখা গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে।

এর প্রায় ২৫ মিনিট পর, বেলা ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশের দাবি, সন্দেহভাজন ওমর ফারুকের দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পুড়িয়া (ছোট মোড়ক) গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃত দুজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় খবর
blank

চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি

তারেক রহমানের বাসার সামনে থেকে দুই সন্দেহভাজন আটক

প্রকাশের সময় : ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬