ঢাকা রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন : ডা. জাহিদ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • 123
blank

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, আমি গত পরশুদিন বলেছিলাম, উনি উনার সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন এবং সময় বলে দেবে তিনি কতটুকু সেই সংকট কাটিয়ে উঠতে পারবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ২টার পরে এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়াকে দেখতে রাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, খালেদা জিয়ার ছোট ভাইসহ সব আত্মীয়-স্বজন এসেছেন। অনেকে এখনও হাসপাতালে অবস্থান করছেন।

সর্বোপরি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি সব চিকিৎসক রাত ৩টা পর্যন্ত তার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান ডা. জাহিদ।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের যেসব চিকিৎসক বাংলাদেশে আছেন, তারা হাসপাতালে উপস্থিত আছেন। আর যারা বিদেশে আছেন তারা অনলাইনে যুক্ত আছেন।

খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বলে জানিয়ে ডা. জাহিদ বলেন, এই অবস্থায় আমরা শুধু এটুকু বলতে পারি- উনার পরিবারের পক্ষ থেকে দেশবাসির কাছে দোয়া চাই, মহান আল্লাহ যেন সুস্থ করে দেন।

জনপ্রিয় খবর
blank

চাঁদপুরে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসে নকল, দুই যুবকের কারাদণ্ড

খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন : ডা. জাহিদ

প্রকাশের সময় : ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫