ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সব বাংলাদেশির বুকে থাকবে হাদি: প্রধান উপদেষ্টা

blank

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব বাংলাদেশির বুকে শরিফ ওসমান হাদি আছে। 

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজ আমরা এখানে হাদিকে বিদায় দিতে আসিনি। আমাদের সবার বুকে হাদি থাকবে।’

এর আগে, সকালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার মরদেহ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ নিয়ে নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ। বেলা একটার দিকে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আসপাশের এলাকায় মানুষে ভরে গেছে। ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগানও দেন তারা।

জনপ্রিয় খবর
blank

সাঁতারে জাতীয়-আন্তর্জাতিক সাফল্য: গুরুদাসপুরের আতিকের ঝুলিতে ৩৩০ পদক

সব বাংলাদেশির বুকে থাকবে হাদি: প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫