ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, জানাজার প্রস্তুতি চূড়ান্ত

blank

মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এ ময়নাতদন্ত করা হয়।

ময়নাতদন্ত শেষে হাদির মরদেহ পুনরায় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। সেখানে গোসল শেষে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার জন্য নেওয়ার প্রস্তুতি রয়েছে।

এর আগে, শনিবার সকাল পৌনে ১০টার দিকে ফ্রিজিং গাড়িতে করে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হৃদ্‌রোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহকারে হাদির মরদেহ মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হবে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, পরিবারের দাবির প্রেক্ষিতে শহীদ শরিফ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মানিক মিয়া এভিনিউ এলাকায় বাদ জোহর জানাজার আয়োজনের কথাও জানানো হয়।

জনপ্রিয় খবর
blank

পত্নীতলায় র‍্যাবের অভিযানে ১৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, জানাজার প্রস্তুতি চূড়ান্ত

প্রকাশের সময় : ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫