ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ওসমান হাদি গুলিবিদ্ধ

মির্জা আব্বাসকে দায়ী করে ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার ডাক ভিপি সাদিকের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • 162
blank

রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে এই গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর স্বজন ও ঘনিষ্ঠজনদের জোরালো অভিযোগ— বিএনপি নেতা মির্জা আব্বাসের নির্দেশেই তার অনুসারীরা এই সশস্ত্র হামলা চালিয়েছে।

ঘনিষ্ঠ সূত্র জানায়, গতকাল মুঠোফোনে ওসমান হাদিকে হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ করা হচ্ছে, মির্জা আব্বাসের অনুসারীরাই এই হুমকি দিয়েছিল এবং এর ঠিক পরদিনই তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হলো।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়ুম (মোঃ আবু সাদিক)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্টাটাসে সাদিক কায়ুম বলেন, “ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহবান জানাচ্ছি।”

তিনি আরও জানান, ‘সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে।’

বর্তমানে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয় খবর
blank

কলাপাড়ায় অবৈধ ফ্রুট ড্রিংক ও পুডিং কারখানায় অভিযান, মালিকের এক বছরের কারাদণ্ড

ওসমান হাদি গুলিবিদ্ধ

মির্জা আব্বাসকে দায়ী করে ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার ডাক ভিপি সাদিকের

প্রকাশের সময় : ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫