ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সিনেমায় জুটি বাঁধছেন শুভ-মিম

blank

ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভর নতুন অ্যাকশনধর্মী সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করবেন নায়িকা বিদ্যা সিনহা মিম। সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। 

এই জুটির নতুন সিনেমার আভাস সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে কয়েকগুণ। ।

‘আব্বাস’ ও ‘লোকাল’ খ্যাত নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় রাজশাহী ও নাটোরে চলছে টানা শুটিং।

জানা যায়, পুরোপুরি অ্যাকশন অবতারে দেখা যাবে শুভকে। এরই মধ্যে শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ছবিতে উঠে এসেছে তার লুক-লম্বা চুল, রক্তমাখা শরীর আর দুই হাতে রক্তাক্ত কুড়াল; যা দেখে ধারণা মিলেছে চরিত্রটি হবে তুমুল অ্যাকশনময়।

এই সিনেমাটি শুভ-মিম জুটির তৃতীয় সিনেমা। তবে গল্প বা চরিত্র নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না সংশ্লিষ্ট কেউ।

একটি সূত্র জানায়, ছবির কয়েকটি নাম প্রাথমিকভাবে ঠিক করা হলেও চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে চলছে শুটিংয়ের ব্যস্ততা।

blank

রাণীনগরে বোরো ধানের সোনালী হাতছানি: শেষ মুহূর্তে ‘পাতা মরা’ রোগে কৃষকের দুশ্চিন্তা

নতুন সিনেমায় জুটি বাঁধছেন শুভ-মিম

প্রকাশের সময় : ০২:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫