ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির মুহসীন হলের ছাদ থেকে লাফ, আহত ৬

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • 128
blank

ভূমিকম্পের পর আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুহসীন হলের ছাদ থেকে লাফ দিয়ে অন্তত ৬ শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হল সংসদের ভিপি রয়েছেন। আহত এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর।

আহতরা হলেন- মুহসীন হল সংসদের ভিপি সাদিক হোসেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তানবীর, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আনজির হোসেন ও জুলফিকার আলী। অন্য দুই শিক্ষার্থীর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই হলের কয়েকজন শিক্ষার্থী আতঙ্কে ছাদ ও জানালা থেকে লাফ দেন। এতে একজন গুরুতর আহত হন। এছাড়া আরও পাঁচ শিক্ষার্থী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর
blank

ক্রীড়াঙ্গনে নতুন সূর্যোদয়: তৃণমূল থেকে তারকা তৈরির মহাপরিকল্পনা

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির মুহসীন হলের ছাদ থেকে লাফ, আহত ৬

প্রকাশের সময় : ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫