ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে আইন-শৃংখলা কমিটির সভা, মাদক ও শিক্ষার মান নিয়ে উদ্বেগ

blank

পাবনার চাটমোহরে নভেম্বর ২০২৬ মাসের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা সংরক্ষিত নারী আসন-৩০-এর সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

সভায় বক্তব্য দেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. অলিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউস গমেজ, মো. আছালত আলী, আসাদুজ্জামান আরশেদ, রবিউল করিম তারেক, শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোতাহার আলী, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান বিদ্যুৎ এবং ফুলচাঁদ হোসেন শামীমসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, দেশের অন্যান্য এলাকার মতো চাটমোহরেও মাদকের বিস্তার ঘটেছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। বর্তমান সরকারপ্রধান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদকাসক্ত সন্তানের অভিভাবকদের নিয়ে নিয়মিত সভা-সমাবেশের মাধ্যমে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে। এখনই এ সমস্যা নিয়ন্ত্রণ করা না গেলে পুরো জাতি ভয়াবহ সংকটে পড়তে পারে।

সভায় অন্য বক্তারা বলেন, গ্রামের বিভিন্ন দোকানে গভীর রাত পর্যন্ত টেলিভিশন দেখা ও ক্যারাম খেলার আসর বসে। এসব কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। শিশু-কিশোরদের মধ্যেও মাদকের সম্পৃক্ততা বাড়ছে। চাটমোহরের কয়েকটি গ্রাম মাদক সেবন ও ব্যবসার জন্য চিহ্নিত হয়ে উঠেছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান কমে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। শিক্ষকদের নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ সময় দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

বেড়া থানায় হামলা-ভাঙচুরের অভিযোগে পুলিশের মামলা-গ্রেপ্তার ১

চাটমোহরে আইন-শৃংখলা কমিটির সভা, মাদক ও শিক্ষার মান নিয়ে উদ্বেগ

প্রকাশের সময় : ২১ মিনিট আগে