ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়া থানায় হামলা-ভাঙচুরের অভিযোগে পুলিশের মামলা-গ্রেপ্তার ১

blank

পাবনার বেড়া মডেল থানা ঘেরাও ও ভাঙচুরের ঘটনার চার দিন পর মামলা করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদ আলী বাদী হয়ে সোমবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে মামলাটি দায়ের করেন। এতে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। ওসির দাবি, অভিযুক্তরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থক।

ওসি গোলাম মোস্তফা বলেন, মামলায় বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে থানায় ঘেরাও, বিক্ষোভ, ভাঙচুর, বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও জানান, মামলা দায়েরের পর সোমবার রাতেই অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সম্ভুপুর এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টা পর্যন্ত এ ঘটনায় আর কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বেড়া মডেল থানার সামনে গিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা থানার সামনে বিক্ষোভ করেন এবং একটি গেট ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এর কিছুক্ষণ পর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার পর ১৯ নভেম্বর রাত থেকে টানা তিন দিন বেড়া পৌর সদরের বিভিন্ন এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। তবে এসব সংঘর্ষের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি বলে জানিয়েছেন ওসি গোলাম মোস্তফা।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৫ মিনিট আগে