ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

blank

পাবনা সদর উপজেলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিন সার ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে এ অভিযান পরিচালিত হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন শ্রীকোল গ্রামের মোহাম্মদ আলী মল্লিকের ছেলে ও মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী বাচ্চু মল্লিক, একই গ্রামের আব্দুল আলীম মোল্লার ছেলে ও মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী হেলাল মোল্লা এবং মৃত আরশেদ আলী খানের ছেলে আসাদুজ্জামান কামাল। তাদের মধ্যে বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা এবং হেলাল মোল্লা ও আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এনএসআই পাবনার উপপরিচালক এবিএম লুৎফুল কবির জানান, অবৈধভাবে সার মজুতের গোপন সংবাদের ভিত্তিতে সকালে শ্রীকোল বাজারে অভিযান চালানো হয়। এ সময় আট থেকে ১০টি গোডাউনে গোপনে রাখা ৪৬৬ বস্তা সার উদ্ধার করা হয়।

পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার ইসলাম নাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করা হয়।

জব্দ করা সারের মধ্যে রয়েছে ১২ বস্তা ইউরিয়া, ৩৮৯ বস্তা ডিএপি এবং ৬৫ বস্তা এমওপি সার। পরবর্তী সময়ে এসব সার সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম ও আতাইকুলা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর
blank

২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে