ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর স্মারক লিপি প্রদান

blank

নারদ নদসহ অন্যান্য নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবিতে নাটোরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের দপ্তরে ১৭ দফা দাবিসংবলিত স্মারকলিপিটি হস্তান্তর করেন সংগঠনটির নাটোর জেলা কমিটির নেতারা।

এ সময় জেলা প্রশাসক বলেন, নারদ নদসহ অন্যান্য নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটির সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন বলেন, দখল ও দূষণের কারণে নারদ নদ তার স্বাভাবিক প্রাণচাঞ্চল্য হারিয়েছে। বড়াল বেসিন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নদটি আবারও প্রাণ ফিরে পেতে পারে। তাই দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন।

সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম জানান, নদীবান্ধব অর্থনীতি গড়ে তোলা, সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে নদী খনন ও অবৈধ দখল উচ্ছেদ, নদীতে বর্জ্য ফেলা বন্ধ, শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি চালু এবং নদীর বহুমুখী ব্যবহার নিশ্চিত করাসহ ১৭ দফা দাবি জানানো হয়েছে। এসব দাবি প্রধানমন্ত্রী বরাবর পাঠানোর জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর
blank

লালমনিরহাটে দুই কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩

২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর স্মারক লিপি প্রদান

প্রকাশের সময় : ১৬ মিনিট আগে