বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে আবু আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আবু হেনাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সংগঠনটির বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৭ সালের আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আবু আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদক মো. আবু হেনা বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবু হেনা বলেন, “খুলনা জেলা থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”

ববি প্রতিনিধি 
























