ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ

blank

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছেন তিনি। বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগও করেছেন এই সংসদ সদস্য।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে টিনশেড বাড়িটির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান নুসরাত তাবাসসুম। বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নুসরাত তাবাসসুম বলেন, বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করছি, পেছনের দিক থেকে চারবার আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ধারণা, পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। আমার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। ঘটনাটিকে রাজনৈতিক নাশকতা বলে মনে করছি।

তিনি আরও জানান, ওই বাড়িতে তার পরিবারের কেউ বসবাস করেন না। বাড়ির কেয়ারটেকারের পরিবার সেখানে থাকত। বাড়ির ভেতরেই তার একটি খামার ছিল।

ঘটনার বর্ণনা দিয়ে নুসরাতের বাবা আবদুল হালিম বলেন, রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা বসে গল্প করছিলেন। এ সময় বিকট শব্দে ঘরের জানালা কেঁপে ওঠে। পরে আগুন লাগার বিষয়টি জানতে পারেন। আগে তারা ওই বাড়িতেই বসবাস করতেন। এটি তাদের পৈতৃক বাড়ি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাড়িতে বসবাসকারী কেয়ারটেকার শাহ আলম বলেন, রাতে ঘুমিয়ে ছিলেন। কয়েকটি বিকট শব্দ শোনার পর ঘরে আগুন দেখতে পান। পরে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে তার পরিবারের সবকিছু পুড়ে গেছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি সেখানে বসবাস করতেন।

নুসরাতের খামার দেখাশোনার দায়িত্বে থাকা জালাল হোসেন জানান, খামারে নয়টি বড় গরুসহ ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ছিল। আগুন লাগার পর স্থানীয়দের সহযোগিতায় গবাদিপশুগুলো বের করে আনা হয়। তবে অগ্নিদগ্ধ হয়ে দুটি ছাগল মারা গেছে।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এটি নাশকতার অংশ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগও তদন্ত করা হচ্ছে।

নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ এর সংসদ সদস্য। তার বাবা আবদুল হালিম স্থানীয় বাগোয়ান কেভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।

জনপ্রিয় খবর
blank

সন্ত্রাসবিরোধী মামলাসহ গ্রেপ্তার ১৮

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে