ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

blank

হবিগঞ্জের মাধবপুরে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩)। জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।

পুলিশ জানায়, পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা যাওয়ার পথে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী একটি মাঝারি আকারের কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় খবর
blank

সন্ত্রাসবিরোধী মামলাসহ গ্রেপ্তার ১৮

দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে