ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ হাজার টাকা সর্বনিম্ন বেতনের দাবিতে আবারও উত্তাল গাজীপুর

blank

সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্প এলাকা। বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা সকালে কর্মস্থলে হাজিরা দিয়েই কাজ না করে রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। শ্রমিকদের আন্দোলনের কারণে একাধিক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে এবং মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাজীপুরের নাওজোড় এলাকায় পোশাক শ্রমিকরা কর্মস্থলে হাজিরা দিয়ে কাজে যোগ না দিয়ে সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনে নামেন। এ সময় তারা নাওজোড় এলাকায় ঢাকা-গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের আন্দোলনের খবর ছড়িয়ে পড়লে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, রতনপুর ও পল্লী বিদ্যুৎ এলাকার পোশাক শ্রমিকরাও কাজ বন্ধ করে আন্দোলনে যোগ দেন। এতে দ্রুত বিভিন্ন গার্মেন্টস ও শিল্পকারখানা বন্ধ হয়ে যায়। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রী, সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন।

এর আগে পোশাক শ্রমিক নেতারা সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেশ কয়েকটি দাবি মজুরি কমিশন বোর্ডে জমা দিয়েছেন। দাবি পূরণ ও বেতন নির্ধারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

কয়েকদিন আগে হঠাৎ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন পোশাক শ্রমিকরা। তাদের দাবি, সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হলেও পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো হয়নি। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ সময় পরিশ্রম করেও তারা যথাযথ পারিশ্রমিক পাচ্ছেন না। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, হয় বেতন বাড়ানো হোক, নয়তো দ্রব্যমূল্য কমানো হোক। বর্তমান বেতনে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছেন।

জনপ্রিয় খবর
blank

সন্ত্রাসবিরোধী মামলাসহ গ্রেপ্তার ১৮

৩০ হাজার টাকা সর্বনিম্ন বেতনের দাবিতে আবারও উত্তাল গাজীপুর

প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে