ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে, প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার

blank

টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার ওয়ার্শি ইউনিয়নের মৈশামুড়া বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার শিক্ষক শামসুল আলম সবুজ (পরিচিতি: সবুজ) দেলদুয়ার উপজেলার পুটিয়াজানি গ্রামের সিয়াম মিয়ার ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শিশুটির মা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।

শিশুটির পরিবার ও সহপাঠীদের সূত্রে জানা যায়, কয়েকজন শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষকের দোকানের একটি কক্ষে প্রাইভেট পড়ত। বুধবার বিকেলে ভুক্তভোগী ছাত্রী পড়তে আসে। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় শিশুটির মা ও পরিবারের সদস্যরা তাকে আনতে দোকানে যান। সেখানে গিয়ে দোকানের শাটার বন্ধ এবং ভেতরে আলো জ্বলতে দেখেন।

পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করে শিশুটিকে বিবস্ত্র অবস্থায় কান্নাকাটি করতে দেখেন তার মা। এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত শিক্ষককে আটক করে গণধোলাই দেন।

খবর পেয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উত্তেজিত জনতার কবল থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই আবু রায়হান বলেন, শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

জনপ্রিয় খবর
blank

সন্ত্রাসবিরোধী মামলাসহ গ্রেপ্তার ১৮

টাঙ্গাইলে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে, প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে