ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

blank

নাটোরের গুরুদাসপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৫) অপহরণ ও ধর্ষণের অভিযোগে মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজুল ইসলাম ফিরোজ (৪৮) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান মুহিত এ রায় ঘোষণা করেন। রায়ে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও অপহরণের ঘটনায় পৃথক ধারায় আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সরকারি কৌঁসুলি মুন্সি আবুল কালাম আজাদ জানান, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসি’র ব্যবহারিক পরীক্ষা দিতে বিদ্যালয়ে এসে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের ফটকের সামনে থেকে অপহরণ করেন শিক্ষক ফিরোজ। পরে রাজশাহীর একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে র‌্যাব অভিযান চালিয়ে গাজীপুর থেকে শিক্ষক ফিরোজকে গ্রেপ্তার করে।

রায় ঘোষণার পর নির্যাতিত শিক্ষার্থীর পরিবার ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, দীর্ঘ তিন বছর হুমকি ও প্রলোভনের মধ্যেও ন্যায়বিচারের আশায় মামলা চালিয়ে গেছেন তারা। অবশেষে আদালতের রায়ে তারা স্বস্তি পেয়েছেন।

জনপ্রিয় খবর
blank

পত্নীতলায় র‍্যাবের অভিযানে ১৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের সময় : ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫