ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

blank

কুড়িগ্রামে অর্থনৈতিক শুমারি-২০২৪-এর ফলাফল প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্ট্রার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সেমিনারে অর্থনৈতিক শুমারি-২০২৪ থেকে পাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হয়। পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরিতে বিএসবিআরের গুরুত্ব এবং এর ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, যেকোনো অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণে সঠিক এবং সময়োপযোগী পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুমারির মাধ্যমে পাওয়া তথ্য স্থানীয় পর্যায়ের অর্থনৈতিক পরিস্থিতি বুঝতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) লাইলুন নাহার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবির, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আনোয়ার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আইন উদ্দিন এবং জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল আজিজসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজারহাট উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াশাদ।

এতে জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। এ সময় শুমারির তথ্য ও বিএসবিআর ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময়ের পাশাপাশি তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় খবর
blank

শিবনগর ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কুড়িগ্রামে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের সময় : এক ঘন্টা আগে