রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় জেলার সার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিজিবির কমান্ডিং অফিসার, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলার সার ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন বিভাগীয় কমিশনার। পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি 


















