পাবনা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৬ সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এ পরীক্ষা গত শুক্রবার (২০ নভেম্বর) শুরু হয়ে শনিবার (২১ নভেম্বর) শেষ হয়।
ভাঙ্গুড়ার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষায় অংশ নেয় বড়াল কিন্ডারগার্টেন, বাছের মেমোরিয়াল একাডেমি, সানবার্ড কিন্ডারগার্টেন, বিদ্যানিকেতন ও ব্রাইট স্টার বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আন্তরিকভাবে সহযোগিতা করেন।
পাবনা থেকে আগত প্রতিনিধিরা এ বৃত্তি পরীক্ষা পরিচালনা করেন। এ উপলক্ষে কেন্দ্রের পক্ষ থেকে পাবনা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সভাপতি ফজলে মজিদ মুরাদ, সাধারণ সম্পাদক মিন্টু আপা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ, যুথি আপা এবং ইমাম গাজ্জালী পাবনার প্রধান শিক্ষক শিরিন আক্তারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।
বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহসানুল হাবিব রতনকে। তিনি পরীক্ষার কেন্দ্র হিসেবে কলেজটি ব্যবহারের অনুমতি দেন।
পরীক্ষা কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বড়াল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আলহাজ মো. আব্দুল কুদ্দুস মিয়া।

অনলাইন ডেস্ক 


















