ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

blank

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানে নীলফামারীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের পরীক্ষায় প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প নেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের শারীরিক সক্ষমতা, যোগ্যতা ও দক্ষতা যাচাই করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটির সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ পিপিএম। রংপুর রেঞ্জের মনোনীত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দিন পিপিএম ও রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম।

পরীক্ষা চলাকালে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রার্থীদের উদ্দেশে বলেন, সম্পূর্ণ মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা তদবিরের সুযোগ নেই। তিনি দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার না হতে প্রার্থীদের সতর্ক করেন।

জেলা পুলিশ জানায়, নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োগ বোর্ডের সদস্যসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় খবর

প্রকাশের সময় : ৬ মিনিট আগে