জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মানজুরা মুশারফ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উদযাপন করা হয়।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 


















