ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

blank

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগা নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. নাজমুল হক বাবু (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাগা পশ্চিমপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন (৫৫)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে খাগা গ্রামে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর
blank

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহাদেবপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ২ ঘন্টা আগে