ঢাকাস্থ বড়দেহা সোসাইটির উদ্যোগে বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ নভেম্বর রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে পিরামিড পয়েন্ট রিসোর্টে এ বনভোজনের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য, উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
সংগঠনের সভাপতি ও জাহান ট্রাভেল অ্যান্ড ট্যুরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকাস্থ বড়দেহা সোসাইটির উপদেষ্টা ও পূর্বালী ব্যাংক পিএলসির মতিঝিল শাখার জিএম মো. শাহিন শাহরিয়া (বাবুল), টেক্সমার্ট ইন্টারন্যাশনালের প্রোপাইটর মো. মোজাম্মেল হক (উকিল), কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. আবুল কালাম আজাদ, ডায়মন্ড স্টিম বয়লার লিমিটেডের পরিচালক হুসাইন আহমেদ এবং বিলট্রেড ফয়েলস লিমিটেডের জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. আবু তালেব (রবিউল)।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সাধারণ বীমা কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ) মো. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ও জেড. এস অ্যাসোসিয়েটেড ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জাহান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের প্রোপাইটর জাফর ইকবাল, তথ্য ও প্রচার সম্পাদক এবং চলোযাই.কমের প্রতিষ্ঠাতা মো. তানিম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
দিনব্যাপী এ আয়োজনে সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়। বনভোজনের মধ্য দিয়ে ঢাকাস্থ বড়দেহা সোসাইটির সদস্যরা আনন্দঘন পরিবেশে একে অপরের সঙ্গে সময় কাটান।

বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি 


















