ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে মারধরের অভিযোগ

blank

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ চলাকালে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। আহত আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য।

রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীদের মধ্যে সোবাহান নামে একজন ছিলেন বলে দাবি করেন তিনি।

রাব্বি আরও অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হামলাকারীরা আওয়ামী লীগ নেতা টুটুলের অনুসারী ছিলেন এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। একসময় তাঁর দোকানেও চাঁদা নিতে গিয়েছিলেন তাঁরা। চাঁদা না দেওয়ায় তাঁদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন রাব্বি।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘আমরা তখন মঞ্চে ছিলাম। ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।’

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর
blank

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহাদেবপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে মারধরের অভিযোগ

প্রকাশের সময় : ৪ ঘন্টা আগে