ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে মৎস্য আড়তে অভিযান, ২ লাখ টাকার নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

blank

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে প্রায় ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার টাকা। এ ঘটনায় মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের নেতৃত্বে অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

অভিযানকালে মাছের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে আটক করে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জব্দ করা পিরানহা মাছগুলো ময়মনসিংহ এলাকা থেকে কুতুবের চর মৎস্য আড়তে আনা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা হিসাবে প্রায় ১ হাজার ৪০ কেজি মাছের মূল্য দাঁড়ায় ২ লাখ ৮ হাজার টাকা।

পরে জব্দ করা মাছগুলো নষ্ট না করে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা দেশীয় মাছের জন্য ক্ষতিকর একটি প্রজাতি। জলাশয়ে এ মাছ ছড়িয়ে পড়লে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বেচাকেনা নিষিদ্ধ রয়েছে।

তিনি আরও জানান, নিষিদ্ধ মাছের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর
blank

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের পুনাকের টিকাদান কর্মসূচি

সিরাজগঞ্জে মৎস্য আড়তে অভিযান, ২ লাখ টাকার নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

প্রকাশের সময় : ৩ ঘন্টা আগে