নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য জাহিদ হাসান (২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 


















