ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

blank

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তাঁর ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাহেড়ী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা মাহমুদুল হক শাহীন ওরফে শাহীন সরকার (৪০) এবং তাঁর ছেলে রাজিন (৬)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের লাহেড়ী বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে ও এক নারী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত নারী বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। তাঁদের মরদেহ বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় খবর
blank

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির উপকরণ জব্দ, দুজনের কারাদণ্ড

নেত্রকোণায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

প্রকাশের সময় : ৫৪ মিনিট আগে