ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • 159
blank

চিকিৎসকরা দায়িত্ব পালনকালে ঠিকভাবে সেবা দিচ্ছেন কি না, তা সরেজমিনে গিয়ে তদারকি করা হবে—এমন ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম বিষয়ে এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী যে নির্দেশনা ও বার্তা দিয়েছেন, সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। দায়িত্বরত চিকিৎসকরা নিয়ম অনুযায়ী সেবা দিচ্ছেন কি না, তা দেখতে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে পরিদর্শন করা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না এবং সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আমাদের সব কার্যক্রমের মূল লক্ষ্য হবে—জনসাধারণ যেন বাস্তব উপকার পায়। কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।

স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যসচিব বলেন, স্বাস্থ্য খাতের বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শূন্য পদ থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত এসব শূন্য পদ পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি মেডিকেল শিক্ষার মান উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

blank

জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ

হাসপাতালে চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের সময় : ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬