খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বাড়িঘর মেরামত সহ পূনঃ নির্মাণের লক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে এই ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্মা সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, রামগড় থানার ওসি মো. নাজির আলম
উপজেলা বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, কৃষি কর্মকর্তা মো.সুমন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,বি,এম মোজাম্মেল হক,
বিতরণে ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারকে জনপ্রতি তিন হাজার টাকা সহ একবান ঢেউটিন করে সর্বমোট ৪০টি পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, সুশীল-সমাজ, সামাজিক, , রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়ার সাংবাদিকবৃন্দ।

মোঃ জাহিদুল আলম , রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি 


















