ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ

blank

নাটোরের সিংড়ায় উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে মাঠজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাসের আমেজ।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কলম স্কুল মাঠে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাইদ খান।

ম্যাচে উপজেলা প্রশাসনের পক্ষে ব্যাট ও বল হাতে অংশ নেন সিংড়া থানা, উপজেলা কৃষি অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অন্যদিকে সাংবাদিকদের দলে খেলেন সিংড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, আইডিয়াল প্রেসক্লাব ও স্মার্ট প্রেসক্লাবের সাংবাদিকরা।

মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রাণবন্ত, তবে পুরো আয়োজনজুড়ে বিরাজ করেছে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির আবহ। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দুই দলের সমর্থকেরা।

খেলা শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, সরকারি কর্মকর্তা ও সমাজের দর্পণ সাংবাদিকদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ আয়োজন শুধু বিনোদনের সুযোগই সৃষ্টি করে না, বরং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং কর্মপরিবেশকে ইতিবাচক ও আনন্দময় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর
blank

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারও প্রশ্নবিদ্ধ হবে: ডা. শফিকুর রহমান

সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে